১০০ টি সেরা ইসলামিক উক্তি
১/ আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা'আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। -[ড. বিলাল ফিলিপ্স] বিস্তারিত ২/ নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। -[ড. বিলাল ফিলিপ্স] বিস্তারিত ৩/ কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন। - [ড. বিলাল ফিলিপ্স] বিস্তারিত ৪/ কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। - [লুকমান (আ:)] বিস্তারিত ৫/ আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। - [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)] বিস্তারিত ৬/ যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন। - [ড. বিলাল ফিলিপ্স] বিস্তারিত ৭/ এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। - [ড. বিলাল ফিলিপ্স] বিস্তারিত ৮/ যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ ...