Posts

Showing posts with the label আমল

হজের ফরজ কয়টি ও কী কী?

Image
হজের ফরজ কয়টি ও কী কী? আল্লাহর সঙ্গে বান্দার সেতুবন্ধন স্থাপন হয় হজের মাধ্যমে। সামর্থ্য থাকলে হজ পালন করা ফরজ। কেউ হজ ফরজ হওয়ার পরেও আদায় না করলে, গুনাহগার হবে। আল্লাহর রসুল (সা.) হাদিসে তাকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন। হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত—মোস্তাহাব ও তালবিয়া ইত্যাদি সংক্ষিপ্ত আকারে পাঠকদের জন্য তুলে ধরা হলো— হজের ফরজ তিনটি এক . ইহরাম বাঁধা।  দুই . আরাফাতের ময়দানে অবস্থান করা।  তিন . তাওয়াফুয জিয়ারত। হজের ওয়াজিব ছয়টি এক. সাফা ও মারওয়া পাহাড়গুলো মধ্যে সাতবার সায়ি করা। দুই. নির্ধারিত দিনে সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত একমুহূর্তের জন্য হলেও মিনায় অবস্থান করা। তিন. মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিক্ষেপ করা। চার. হজে তামাত্তু ও কিবরান কারীরা হজ সমাপনের জন্য দমে শোকর করা। পাঁচ. ইহরাম খোলার পূর্বে মাথার চুল কাটা। ছয়. মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালে তাওয়াফ করা। এছাড়াও আর যে সমস্ত আমল রয়েছে, এর সবগুলো সুন্নত অথবা মোস্তাহাব। হজের তালবিয়া ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, লা—শারিকা—লাকা লাব্বাইক, ইন্ন...

যাকাত কে দিবে? এবং কাকে দিবে? Who will pay zakat? And to whom?

Image
    যাকাত কে দিবে? এবং কাকে দিবে? ইসলামের গুরুত্বপূর্ণ ৫টি স্তম্ভের একটি হচ্ছে যাকাত। কিসের উপর যাকাত প্রদান করতে হয়? চার বস্তুর উপর যাকাত প্রদান করতে হয়। (১) নগদ টাকা (২) ব্যবসায়িক পণ্য (৩) সাড়ে বায়ান্ন তোলা রূপা ও (৪) সাড়ে সাত তোলা স্বর্ণ। উল্লেখ্য যে, গরু-মহিষ-উটের উপরও যাকাত আসে যা সাধারণত আমাদের জন্য প্রযোজ্য নয়। কে যাকাত দেয়ার উপযুক্ত? যে ব্যক্তির কাছে উপরোক্ত চার বস্তুর পরিপূর্ণ কোন একটি অথবা সবগুলোর কিছু কিছু অংশ মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপা যার বর্তমান (আন্তর্জাতিক ও জাতীয়) বাজার দর অনুযায়ী (২০২২ সন) ৪০,০০০/- টাকা সমপরিমান অর্থ এক বছর সময় অতিবাহিত হয়েছে তার উপর যাকাত দেয়া ফরয। অর্থাৎ বছরের শুরুতেও ছিল এবং শেষেও এই পরিমান ছিল।  কি পরিমান যাকাত দিতে হবে? মোট ৪০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে অর্থাৎ ২.৫%। একশত টাকায় আড়াই টাকা, ১,০০০ টাকায় ২৫ টাকা মাত্র। এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা ইত্যাদি। কে যাকাত খেতে পারবেঃ যে নেসাব পরিমান মালের মালিক নয় এবং যার কাছে নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র বাদ দিয়ে বর্তমান  বাজার দর অনুযায়ী ৪০,০০০/- টাকা সমপরিমান উদ্বৃত্ত কোন অর্থ ব...