Posts

Showing posts from July, 2022

হযরত হুসাইন রাঃ এর জীবনী।

Image
  হযরত হুসাইন রাঃ এর জীবনী ★ হযরত ইমাম হোসাইন বিন আলী এই অনন্য ব্যক্তিত্ব। যিনি দীর্ঘদিন ধরে ইতিহাস ও ঐতিহাসিকদের চিন্তাচেতনাকে প্রবলভাবে আলোড়িত করে আসছেন। ভবিষ্যতেও এ আলোড়ন অব্যাহত থাকবে।  তিনি এমন এক মহানচরিত্র যিনি ইসলামের ইতিহাসকে ব্যাপকভাবে প্রভাবিত করে আছেন। যখনইতাঁর কথা আলোচনা করা হয় তখনই বিশ্বাসী মুসলমান নর নারীর অন্তর তাঁর প্রতিগভীর ভালবাসা ও অসীম শ্রদ্ধায় ভরে যায়।  তিনি হচ্ছেন আল্লাহ্র হাবীব হযরত রাসূলে করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র মা ফাতিমার দ্বিতীয় পুত্র রায়হানা (অতীবপ্রিয়),বেহেশতে যুবকদের সরদার, হযরত ইমাম হোসাইন বিন আলী (রা.) বিন আবি তালিব বিন আবদুল মুত্তালিব বিন হাশিম বিন আবদ মুনাফ আল কোরাইশি আল হাশিমী।মুমিনদের চোখে তিনি এমন এক কিংবদন্তীতুল্য বীর পুরুষ যিনি দ্বীন ও আদর্শের জন্য আপন জীবনকে কুরবানী করে দিয়েছেন। তিনি ধৈর্য, সহিষ্ণুতা ও ত্যাগেরউজ্জ্বল প্রতীক। তিনি সেই বহুল প্রচলিত প্রবাদবাক্যের জীবন্ত প্রতিচ্ছবি যাতে বলা হয়েছে,‘‘মৃত্যুকে আলিঙ্গন কর তাহলে জীবনকে ফিরে পাবে।” তিনি মহান শহীদী মৃত্যুকামনা করেছিলেন আরহয়েছেন অনন্ত জীবনের অধিকারী। মা...