Posts

Showing posts from June, 2022

ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু : সংক্ষিপ্ত জীবনী।Imam Hasan bin Ali Radiyallahu Anhu: Short biography

Image
  ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু : সংক্ষিপ্ত জীবনী হাসান বিন আলী বিন আবু তালিব,আবু মুহাম্মাদ,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি আর নয়নমণি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস অনুযায়ী তিনি শেষ খলীফা। হাসান ৩য় হিজরীর রমযান মাসের মাঝামাঝিতে জন্মগ্রহণ করেন। দ্বিনী কথা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেক হাদীস বর্ণনা করেছেন। আর তার থেকে আয়েশা সিদ্দিকা (রাঃ) আর তার পুত্র আদাহ,আবুল হাওরা,রাবীয়া বিন শিবান,শাবী প্রমুখ তাবেঈ হাদীস বর্ণনা করেছেন। আনাস (রাঃ) থেকে বুখারী বর্ণনা করেছেন,“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারার সাথে অধিক মিল হযরত হাসান (রাঃ) ছাড়া আর কারো ছিল না।” ইমাম হাসানের সম্মানিত পিতা আলী (রাঃ) এর শাহাদাত লাভের পর তিনি ছয় মাস খিলাফতের তখত অলংকৃত করেন। তার কাছে কুফাবাসী বাইয়াত করেছিলো। এরপর মুয়াবিয়া (রাঃ) লড়াই করতে এলে তিনি এ শর্তে খিলাফতের দায়িত্ব তার উপর অর্পন করেন যে – আপনার পর খিলাফত আমার অধীনে থাকবে। মুয়াবিয়া (রাঃ) এ শর্ত গ্রহণের মাধ্যমে রাসূলুল্লাহ’র (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভবিষ্যদ্বাণী ...

যাকাত কে দিবে? এবং কাকে দিবে? Who will pay zakat? And to whom?

Image
    যাকাত কে দিবে? এবং কাকে দিবে? ইসলামের গুরুত্বপূর্ণ ৫টি স্তম্ভের একটি হচ্ছে যাকাত। কিসের উপর যাকাত প্রদান করতে হয়? চার বস্তুর উপর যাকাত প্রদান করতে হয়। (১) নগদ টাকা (২) ব্যবসায়িক পণ্য (৩) সাড়ে বায়ান্ন তোলা রূপা ও (৪) সাড়ে সাত তোলা স্বর্ণ। উল্লেখ্য যে, গরু-মহিষ-উটের উপরও যাকাত আসে যা সাধারণত আমাদের জন্য প্রযোজ্য নয়। কে যাকাত দেয়ার উপযুক্ত? যে ব্যক্তির কাছে উপরোক্ত চার বস্তুর পরিপূর্ণ কোন একটি অথবা সবগুলোর কিছু কিছু অংশ মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপা যার বর্তমান (আন্তর্জাতিক ও জাতীয়) বাজার দর অনুযায়ী (২০২২ সন) ৪০,০০০/- টাকা সমপরিমান অর্থ এক বছর সময় অতিবাহিত হয়েছে তার উপর যাকাত দেয়া ফরয। অর্থাৎ বছরের শুরুতেও ছিল এবং শেষেও এই পরিমান ছিল।  কি পরিমান যাকাত দিতে হবে? মোট ৪০ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে অর্থাৎ ২.৫%। একশত টাকায় আড়াই টাকা, ১,০০০ টাকায় ২৫ টাকা মাত্র। এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা ইত্যাদি। কে যাকাত খেতে পারবেঃ যে নেসাব পরিমান মালের মালিক নয় এবং যার কাছে নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্র বাদ দিয়ে বর্তমান  বাজার দর অনুযায়ী ৪০,০০০/- টাকা সমপরিমান উদ্বৃত্ত কোন অর্থ ব...